ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
X

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক শিশুকন্যাকে (৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ ওই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ছাইফুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে।

জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে শিশুটি প্রতিবেশি ছাইফুল ইসলামে বাড়িতে যায়। তখন বাড়িতে কেউ না থাকায় কলা দেওয়ার কথা বলে শিশুটিকে ঘরে ডেকে নেন অভিযুক্ত ছাইফুল ইসলাম। এ সময় ধর্ষণ চেষ্টাকালে পরিবারের লোকজন শিশুটিকে ডাক দেয়। ডাক শুনে শিশুটিকে ছেড়ে দেয় এবং তার হাতে আবারও কলা দিয়ে বলে বিষয়টি যেনো সে কাউকে না জানায়। কিন্তু শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন। পরে শিশুটির মা বাদী হয়ে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে একটি মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ধর্ষণ চেষ্টার এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পরে মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে আসামি ছাইফুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হয়।

টিএইচজে/ এসআর 



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝