ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাহিলি বাজারে ঝুঁকিপূর্ণ রেইনট্রি গাছের ডাল, আতঙ্কে মানুষ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:০৮ পিএম
X

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি বাজারে পুরনো রেইনট্রি গাছের শুকনো ও ঝুলে থাকা ডাল জনসাধারণের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। বাজারের প্রধান সড়কের পাশে থাকা এসব ডাল যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

স্থানীয়রা জানান, দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরসংলগ্ন এই ব্যস্ত বাজার দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। স্কুলগামী শিক্ষার্থী, নারী-শিশু, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ নিয়মিত এই সড়ক ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিন ধরে গাছের শুকনো ডাল অপসারণ না করায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাংলাহিলি বাজারের ব্যবসায়ী মাহবুব হোসেন বলেন, “রেইনট্রি গাছের ডালগুলো অনেক আগেই শুকিয়ে গেছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত এগুলো অপসারণ না করলে প্রাণহানির শঙ্কা রয়েছে।”

দোকানি হুমায়ুন জানান, প্রতিদিন শত শত মানুষ এসব গাছের নিচ দিয়ে চলাচল করে। “হঠাৎ করে কোনো ডাল ভেঙে দোকান বা সড়কে পড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে,” বলেন তিনি।

পথচারী মিজানুর রহমান বলেন, “প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে চলাচল করতে হয়। কখন যে ডাল ভেঙে পড়ে, তা বলা যায় না।”

বাংলাহিলি পাইলট স্কুল ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই উদ্বেগ প্রকাশ করে জানায়, তারা প্রতিদিন ঝুঁকি নিয়েই ওই সড়ক দিয়ে যাতায়াত করছে।

স্থানীয় পল্লী চিকিৎসক (দন্ত) এহসান জানান, ২০১৬ সালে একটি রেইনট্রি গাছের ডাল ভেঙে তার চেম্বারের ওপর পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এরপরও ঝুঁকিপূর্ণ ডাল অপসারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বাংলাহিলি হাট ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আরমান আলী প্রধান বলেন, “জননিরাপত্তার স্বার্থে দ্রুত এসব ডাল অপসারণ জরুরি। তবে বন বিভাগের অনুমোদন ছাড়া এগুলো কাটা সম্ভব নয়। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। জননিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জেএমআরএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝