ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাদারীপুরে কলেজে চুরি: ইয়াবা সেবনের পর পালাতে গিয়ে যুবক আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৭ পিএম
X

মাদারীপুরের ডাসার উপজেলায় সরকারি মহিলা মহাবিদ্যালয়ের আইসিটি কক্ষে ঢুকে ইয়াবা সেবনের পর চুরি করতে গিয়ে এক যুবক আটক হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

বুধবার (২৯ এপ্রিল) ভোরে উপজেলার সরকারি মহিলা মহাবিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আটক সোহান বেপারী (২৪) বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল গ্রামের দুলাল বেপারীর ছেলে। পলাতক সহযোগী মাসুদ রানা (২৪) একই এলাকার রশিদ হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ওই দুই যুবক কলেজের আইসিটি ল্যাবে প্রবেশ করে। সেখানে তারা রাতভর ইয়াবা সেবন করে বলে অভিযোগ রয়েছে। ভোরের দিকে তারা চারটি কম্পিউটার ও দুটি কিবোর্ড চুরি করে কলেজের পূর্ব পাশের ধানক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করে।

এ সময় কলেজের নিরাপত্তা প্রহরী বিষয়টি টের পেয়ে ধাওয়া দেন। পরে স্থানীয়দের সহায়তায় সোহান বেপারীকে আটক করা হয়। তবে তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

আটকের পর সোহান স্থানীয়দের কাছে কলেজ কক্ষে বসে ইয়াবা সেবনের কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তার কাছ থেকে চুরি হওয়া চারটি কম্পিউটার, দুটি কিবোর্ড এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কলেজের বাংলা বিভাগের শিক্ষক দেলোয়ার হোসেন বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কলেজ কক্ষে বসে ইয়াবা সেবনের পর চুরি করে পালানোর সময় একজনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। মাদকের অর্থ জোগাতে সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় রয়েছে বলেও তারা অভিযোগ করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝