ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্কুলে এসেই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:৩০ পিএম
X

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে হঠাৎ অনুপমা রায় (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মৃত অনুপমা রায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে। সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অনুপমা রায় প্রতিদিনের মতো বাইসাইকেলে করে স্কুলে আসে। স্কুল প্রাঙ্গণে এসে সাইকেল থেকে নামার পর পরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, 'সকালে স্কুলে এসে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গে অনুপমা মাটিতে পড়ে যায়। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।'

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, 'হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।'

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ বিষয়ে শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।'

অনুপমা রায়ের মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এইচসি/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝