ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় মিললো লাখ পিস ইয়াবা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ পিএম
X
Advertisement

কক্সবাজারের উখিয়া সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া একটি বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

মঙ্গলবার রাতে এক বার্তায় উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, 'মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পালংখালী সীমান্তের ১৮ নম্বর পিলারের বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারি বৃষ্টির মধ্যে এক সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাকে থামানোর চেষ্টা করলে হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌঁড়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরে ওই বস্তা তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।'

জহিরুল ইসলাম বলেন, 'পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।'

এসইউ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement