ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১২:২২ পিএম
X

'পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এমন প্রতিপাদ্যে রাঙামাটিতে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে সিভিল সার্জন অফিস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সিভিল সার্জনের কার্যালয়ে  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সিভিল সার্জন নুয়েন খীসার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন অমিত দে, জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টিখাতে বৈষম্য দূর করা অত্যন্ত জরুরি। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা না গেলে সুস্থ জাতি গঠন সম্ভব নয়। 

তারা আরও বলেন, অপুষ্টি শুধু ব্যক্তির শারীরিক বিকাশেই নয়, মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

বক্তারা পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান। 

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার  বিতরণ করা হয়।

এসআই/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝