ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাপ্তাইয়ে দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৩৫ এএম
X

রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পযন্ত দূর্গম পাহাড়ি ঈশ্বরচন্দ্র দেওয়ান পাড়ায় বসবাসকারী অসহায়, দরিদ্র, গরীব জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

এ সময় সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা নেয়ার জন্য দূর্গম পাহাড়ি এলাকার দূর দূরান্ত থেকে নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা নিতে সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পেইনে আসেন। 

১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ারের তত্বাবধানে ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারগণ চিকিৎসা সেবা দেন। 

ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।

কেএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝