ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাইকগাছায় নৈশ প্রহরির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৭ পিএম
X

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে সাত্তার শেখ (৪৫) নামে এক নৈশ প্রহরি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাত্তার শেখ ওই এলাকার বেলায়েত শেখের ছেলে। তিনি স্থানীয় গজালিয়া মাদ্রাসার নৈশ প্রহরি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তিনি পরিবারের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্বজনরা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝