ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে সাংবাদিক অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন-কলম বিরতি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:১৬ পিএম
X

সাভারে সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমনের ওপর হামলা ও অপহরণ চেষ্টার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন। পরে এক ঘণ্টার প্রতীকী ‘কলম বিরতি’ কর্মসূচিও পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে দেশ টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে তার লোকজন দিয়ে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনাকে তারা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের হামলা ও অপহরণের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাংবাদিক নেতারা।

সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানির সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন, আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে সংবাদ প্রকাশ করেন দেশ টিভির প্রতিনিধি দেওয়ান ইমন। সোমবার দলিল লেখক সমিতির নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা ও দেওয়ান ইমনকে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

ওএফ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝