ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাদারীপুরে ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:১০ পিএম
X

মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ডাসার উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালসহ ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকটি ডাসার থানায় হস্তান্তর করা হয়েছে।

খাদ্য অফিস সূত্রে জানা যায়, ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য নির্ধারিত এই চাল পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মিশিয়ে বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয়। এসব চাল খোলা বাজারে বিক্রি বা সাধারণভাবে পরিবহনের অনুমতি নেই।

এ বিষয়ে মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী দাবি করেন, জব্দকৃত চাল তার মালিকানাধীন এবং তা গোপালগঞ্জের একটি রাইস মিলের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে তিনি স্বীকার করেন, কর্তৃপক্ষকে অবহিত না করেই চাল সরানো তার ভুল হয়েছে।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা শাহরিয়ার তুহিন বলেন, “এত বিপুল পরিমাণ সরকারি চাল কীভাবে একজন ব্যক্তির কাছে গেল, তা তদন্ত করে দেখা প্রয়োজন।” তিনি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান।

এএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝