Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

চরফ্যাশনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৩:৩৩ পিএম   (ভিজিট : ১০৪)

'সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ' এমন প্রতিপাদ্যে ভোলার চরফ্যাশনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আযােজন করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন আদালত চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরফ্যাশন আদালত ভবন চত্বরে এসে শেষ হয়। এরপর আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা লিগ্যাল এইড অফিসার চৌকি আদালত লিগ্যাল এইড বিষেশ কমিটি চরফ্যাশন চৌকি ও চরফ্যাশন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফজাল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাখাওযাত হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত হোসেন, সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাধন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, চরফ্যাশন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডা. শোভন বসাক, এডিশনাল জিপি সিদ্দিক মাতাল, জিপি সিদ্দিক মাতাব্বর প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছে। আদালত ও কারাগারের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রমের বিস্তৃতি ঘটায় সেবা গ্রহীতার সংখ্যা দিন দিন বাড়ছে। লিগ্যাল এইড সার্ভিসের প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা প্রমাণ করে যে সাধারণ মানুষ এই সেবার সুফল পাচ্ছে। 

ন্যায় বিচার নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এর পরিধি আরও বাড়ানো গেলে প্রান্তিক মানুষ সহজেই বিনামূল্যে আইনি সেবা পাবে। তারা উপজেলা লিগ্যাল এইড কার্যক্রম আরও বেগবান করতে প্যানেলভুক্ত আইনজীবীদের সক্রিয় ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আইনজীবী, বিচারক, পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএফ/এমএ


সম্পর্কিত   বিষয়:  ভোলা   চরফ্যাশন  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close