ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দোহারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৭ পিএম
X

ঢাকার দোহার উপজেলায় শিউলি (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবার। 

সোমবার দুপুরে একটার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় এই ঘটনা ঘটে। শিউলি মাহমুদপুর ইউনিয়নের চর নারায়নপুর এলাকার মহিউদ্দিনের স্ত্রী ছিলেন। নিহত শিউলির পিতার নাম শেখ ইউসুফ।

নিহতের বোন শেফালী জানান, তার বোন শিউলি মানসিকভাবে অসুস্থ ছিলো। কিছুদিন আগেও তার বাবার বাড়ি কার্তিকপুর ব্রীজ সংলগ্ন এলাকায় গিয়েও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। হঠাৎ আজ দুপুর ১টার দিকে ওয়াশরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে দোহার থানার এসআই হামিদুর রহমান জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআরএস/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝