ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দৌলতপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৯:৫৩ পিএম
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নিজ ঘর থেকে সজিব (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাইড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সজিব ওই গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে সজিব ও তার স্ত্রী একই ঘরে ঘুমাতে যান। সকালে স্ত্রী ঘরের পাশে গিয়ে সজিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে সজিবের সঙ্গে তার চাচাতো ভাই আসিবের বিরোধ হয়। ওই ঘটনায় সজিবের কান কেটে দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের।

স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের মানসিক চাপ ও শারীরিক যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এসআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝