ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুরে দরবার প্রধান শামীম হত্যা: ১৭ দিন পর গ্রেপ্তার ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৮:৩০ পিএম
X
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারে হামলা ও দরবার প্রধান বাবা কালান্দার আব্দুর রহমান ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১৭ দিন পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এই প্রথম কোনো আসামি গ্রেপ্তার হলো।

গ্রেপ্তারকৃতরা হলেন—পশ্চিম দক্ষিণ ফিলিপনগর এলাকার নাহারুল মণ্ডলের ছেলে বিপ্লব (২৬) এবং রবিউল ইসলামের ছেলে আলিফ ইসলাম (২৩)।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। ঘটনার দিন ধারণ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তদন্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ফরজ আলী নামে আরেক ব্যক্তিকে থানায় আনা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১১ এপ্রিল দুপুরে ফিলিপনগর এলাকায় শামীমের দরবারে হামলা চালায় উত্তেজিত জনতা। এ সময় হামলাকারীরা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় এবং একপর্যায়ে শামীমকে পিটিয়ে হত্যা করে।

ঘটনার পর ১৩ এপ্রিল রাতে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এসআই/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement