ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরে পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ গেল ১ জনের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পিএম আপডেট: ২৭.০৪.২০২৬ ৬:৩৭ পিএম
X

দিনাজপুরের খানসামা উপজেলায় মোটরসাইকেলের তেল সংগ্রহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মাসুদ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে খানসামা উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

মাসুদ পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সাঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষারত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান মাসুদ। তাৎক্ষণিকভাবে তাকে পাকেরহাটে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তার বোন এসে মরদেহ নিয়ে গেছেন।”

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল মোটরসাইকেলে তেল নিতে গিয়ে কাহারোল উপজেলার সুন্দইল আছমা লতিফা ফিলিং স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে এনায়েতুর রশিদ (৫০) নামে এক ব্যক্তি মারা যান। এছাড়াও হাকিমপুর উপজেলার হিলিতে সাংবাদিকসহ তিনজন অসুস্থ হয়ে পড়েন।

এএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝