ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে এআই দিয়ে ছবি বিকৃত করে ছড়িয়ে দেয়ার অভিযোগে মানববন্ধন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম
X

পঞ্চগড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এক কলেজছাত্রীসহ কয়েকজন কিশোরীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের দলুয়া বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীর ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে অশালীনভাবে বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় যুবক তহিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

তবে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করায় অভিযুক্তের ভাই তইবুল ইসলাম ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, এলাকাবাসীর সঙ্গেও অসদাচরণ ও মারধরের চেষ্টার মতো ঘটনা ঘটছে।

মানববন্ধনে বক্তব্য দেন মাগুড়া প্রধানপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস সোবহান প্রধান, অধ্যাপক গোলাম রহমান প্রধান, জিন্নাতুল ইসলাম প্রধান, ফিরোজ আখতার প্রধান, শিক্ষিকা শিল্পী বেগম, লুৎফা বেগম ও শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে তইবুল ইসলামকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

এসআইএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝