ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাঘায় ইয়াবাসহ যুবক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ পিএম
X

রাজশাহীর বাঘায় ইয়াবাসহ শাহিনুর ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার চন্ডিপুর তিনখুঁটি এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহিনুর ইসলাম লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

জানা গেছে, বাঘা থানার পুলিশ চন্ডিপুর তিনখুঁটি এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় শাহিনুর ইসলাম ইয়াবা ট্যাবলেট নিয়ে নিজ এলাকায় যাচ্ছিলেন। শাহিনুর ইসলামকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, তার নামে মামলা দিয়ে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এএইচএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝