ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জণগণের দাবী হোমনা জেলা হবে : এমপি সেলিম ভূঁইয়া
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৩৭ পিএম আপডেট: ২৭.০৪.২০২৬ ৪:৩৯ পিএম
X
Advertisement

এক যুগেরও বেশি সময় ধরে কুমিল্লার হোমনা উপজেলাবাসী হোমনাকে জেলা হিসেবে ঘোষণার জন্য—মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে। এবার সেই দাবির পক্ষে দৃঢ় অবস্থান জানিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

সোমবার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় হোমনা থানা প্রেসক্লাবের সভাপতি এবং হোমনা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ কামাল হোসেন মোল্লা হোমনাকে জেলা ঘোষণার জোর দাবি জানান। এ সময় এমপি সেলিম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, হোমনাবাসীর দীর্ঘদিনের এই ন্যায্য দাবি বাস্তবায়নে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন, হোমনাকে জেলা হিসেবে ঘোষণা করা হলে হোমনা, মেঘনা, তিতাস, মুরাদনগর এবং বাঞ্ছারামপুর উপজেলার জনগণ সহজেই জেলা সদরের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোহাচ্ছের, হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া, উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন, সেক্রেটারি ভিপি মোজাম্মেল হক মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়দের আশা, দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়িত হবে এবং হোমনা একটি পূর্ণাঙ্গ জেলায় রূপান্তরিত হবে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement