ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাবান্ধায় বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম
X
Advertisement

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বৈদেশিক মুদ্রাসহ (ইউএস ডলার) পলাশ চন্দ্র মাঝি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার বেলা ১২টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)'র গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত পলাশ চন্দ্র মাঝি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।

বিজিবি ও বন্দর সূত্রে জানা যায়, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে আসেন। এ সময় এনএসআই'র দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ ইউএস ডলার উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ ভাবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসকে/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement