ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ২:০৪ পিএম আপডেট: ২৭.০৪.২০২৬ ৬:০৬ পিএম
X

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতেও টস জেতা হয়নি বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজে এসে সে বৃত্ত ভাঙল। অধিনায়ক লিটন দাস জিতলেন টস। সফরকারী নিউজিল্যান্ডকে পাঠালেন ব্যাটিংয়ে।

আব্দুল গাফফার সাকলাইনকে অভিষেকের অপেক্ষায় রেখে ফেরানো হয়েছে আরেক পেসার রিপন মন্ডলকে।

ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে লিটন বলেন, 'আমরা প্রথমে বোলিং করছি। তিন সিমার খেলাচ্ছি আমরা। সঙ্গে আছেন ২ স্পিনার আর ৬ ব্যাটার।'

তিনি বলেন, 'উইকেটটা দেখে ভালো উইকেটই মনে হচ্ছে। আমরা তাদেরকে অল্প রানে আটকে রাখার চেষ্টা করব।'

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন। রোববার নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের পাতায় আঘাত পান তিনি। তার জায়গায় নিক কেলি ১৩তম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন।

নিউজিল্যান্ড দলে তারুণ্যের জোয়ার। সম্প্রতি বিশ্বকাপ খেলা দলের একমাত্র সদস্য হিসেবে এই দলে আছেন ইশ সোধি। ল্যাথামের ইনজুরিতে ক্যারিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই নেতৃত্ব পেয়ে গেলেন কেলি। এই টপ অর্ডার ব্যাটার ৫ ম্যাচে ১৪.২৫ গড়ে ৫৭ রান করেছেন।

এদিকে, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। এই সুযোগে নিজেদের প্রমাণ করতে চাইছিলেন সাকলাইন ও রিপন। জায়গা হলো রিপনের। ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ।

একাদশ
বাংলাদেশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড: টিম রবিনসন, কেটেন ক্লার্ক, ডেন ক্লিভার (উইকেটকিপার), নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথু ফিশার, বেন লিস্টার।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝