ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ৬
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৫২ পিএম
X

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছাত্রশিবিরের উপজেলা পশ্চিম শাখার সভাপতি সুজন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজারহাট বাজারের অদূরে শান্তিনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিনগর এলাকায় জামায়াতের মিডিয়া বিভাগের সদস্য রুবেল মিয়াকে অবরুদ্ধ করে। পরে খবর পেয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতরা হলেন—ছাত্রশিবিরের সভাপতি সুজন মিয়া, কর্মী মাহিন ও জামায়াত কর্মী শরিফুল এবং ছাত্রদলের উপজেলা আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য রাকিব ও কলেজ শাখার সদস্য আপন।

আহতদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুজন মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ জানান, এ ঘটনায় সন্ধ্যা ৬টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে উভয় পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

পিএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝