ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মাদারীপুরে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়ি নির্মাণে বাধার অভিযোগ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৫০ পিএম
X

মাদারীপুর সদর উপজেলায় চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর বাড়ি নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন কাতারপ্রবাসী আকাশ মাতুব্বরের মা শাহানা বেগম ও স্ত্রী সুরাইয়া আক্তার। এ সময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ২০২০ সালের ১৭ জুলাই আকাশ মাতুব্বর তার চাচা মতি মাতুব্বর ও চাচি মনজু বেগমের কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে তিনি জমিটি ভোগদখল করে আসছেন। সম্প্রতি সেখানে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন তিনি, যার অর্ধেক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তাদের দাবি, এ সময় মতি মাতুব্বর নির্মাণকাজে বাধা দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় প্রবাসীর পরিবারের বিরুদ্ধে একটি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আকাশ মাতুব্বরের বড় চাচা আমীর হোসেন মাতুব্বর বলেন, দীর্ঘদিন ধরে জমি ভোগদখলে থাকলেও ভবন নির্মাণ শুরু করলে তার ভাই মতি মাতুব্বর বাধা দেন এবং টাকা দাবি করেন। টাকা না পেয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

আকাশের মা শাহানা বেগম বলেন, “আমার ছেলে কাতারে থাকে। সে বাড়ি নির্মাণ করতে গেলে বাধা দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এর বিচার চাই।”

অভিযোগের বিষয়ে মতি মাতুব্বরের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাড়ি নির্মাণসংক্রান্ত একটি অস্থায়ী নিষেধাজ্ঞার মামলার কপি আদালত থেকে এসেছে, যা বিবাদীপক্ষকে দেওয়া হয়েছে। তবে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝