ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিংড়ায় বজ্রপাতে ধান কাটার শ্রমিক নিহত, আহত ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৮ পিএম
X

নাটোরের সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সম্রাট (২৬) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের আলম হোসেন (৩৫) ও আফজাল হোসেন (৪০)। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একই সময়ে উপজেলার কৈগ্রাম মাঠে ধান আনতে গিয়ে ফিরোজ হোসেন (২৫) নামের এক কৃষক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠেঙ্গাপাকুরিয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের জমিতে ধান কাটার জন্য প্রায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় আকাশে মেঘ দেখে তারা কাজ বন্ধ করে পাশের একটি টিনের ছাপড়া ঘরে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাত হলে শ্রমিক সম্রাটসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে একজন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া পৃথক স্থানে আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসআই/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝