ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বকেয়া পরিশোধের দাবিতে জুট মিল শ্রমিকদের অবস্থান ধর্মঘট
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম
X

বকেয়া পাওনা পরিশোধ, লে-অফ ঘোষণা বাতিল এবং বন্ধ সরকারি জুট মিল পুণরায় চালুর দাবিতে খুলনায় অবস্থান ধর্মঘট পালন করেছেন দৌলতপুর জুট মিলের শ্রমিকরা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর খালিশপুর এলাকায় দৌলতপুর জুট মিলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সভাপতি জয়নাল আবেদিন।

ধর্মঘটে অংশ নিয়ে শ্রমিক নেতারা বলেন, ফরচুন গ্রুপের লিজ প্রথা বাতিল করতে হবে এবং ইউনিওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি লিমিটেডের কাছে শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি লে-অফ করা সরকারি জুট মিলগুলো পুনরায় চালু এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

এসময় বক্তৃতা করেন, কেন্দ্রীয় পাট শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু দাউদ বিন মুহাম্মদ, প্লাটিনাম জুট মিলস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খলিলুর রহমান এবং কারখানা কমিটির সদস্য সচিব ফরিদ আহমেদ। 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝