ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৪৮ পিএম
X

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

রোববার (২৬ এপ্রিল) পরিচালিত এ অভিযানে বিজিবির টহল দল মালিকবিহীন অবস্থায় ৪,৬০৮ প্যাকেট সিগারেট উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ২১ হাজার ৬০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি থেকে কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা সিগারেটগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি আরও জানায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝