ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নৌকায় বসা নিয়ে সংঘর্ষ: নবীনগরে ঘুষির আঘাতে ১ জনের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:১৫ পিএম আপডেট: ২৬.০৪.২০২৬ ৫:১৭ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ঘাটে বসা নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে হানিফ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে নবীনগর সদর বাজারের মনুবাবুর ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের হারিজ মিয়ার বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ মিয়া মেরকুটা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মনুবাবুর ঘাটে অপেক্ষমাণ একটি নৌকায় ওঠেন। নৌকায় বসা নিয়ে একই ইউনিয়নের মহল্লা গ্রামের মোহাম্মদ খাঁথার ছেলে এলেম খাঁর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। বিতণ্ডার এক পর্যায়ে এলেম খাঁ উত্তেজিত হয়ে হানিফ মিয়ার ওপর চড়াও হন। তিনি হানিফ মিয়ার বুকে ও মাথায় সজোরে কিল-ঘুষি মারতে থাকেন। এলেম খাঁর উপর্যুপরি আঘাতে হানিফ মিয়া নৌকার ভেতরেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই অভিযুক্ত এলেম খাঁ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নৌকায় থাকা অন্য যাত্রীরা তাৎক্ষণিকভাবে হানিফ মিয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হানিফ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় শত শত মানুষ ভিড় জমায়। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে মহল্লা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় চেয়ারম্যান নিহতের পরিবারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন বলে জানা গেছে।

নবীনগর থানা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “আমরা ঘটনার খবর পেয়েই তদন্ত শুরু করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক এলেম খাঁকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এমএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝