ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৫১ পিএম আপডেট: ২৬.০৪.২০২৬ ১২:৫৩ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুরের রামগতিতে শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দিরের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা বের হয়। এতে সনাতন ধর্মালম্বী সহস্রাধীক ভক্ত অংশ নেন। 

শনিবার উপজেলা চরলক্ষ্মী গ্রামের ভবানী সাহার বাড়ী প্রাঙ্গণে শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

এছাড়া, রোববার ব্রহ্মমুহুর্ত থেকে শুরু করে শুক্রবার অরুণোদয়ে মহানাম সংকীর্ত্তন সমাপন, নগর সংকীর্ত্তন, ব্রজ ধূলা গ্রহণ ও মহন্ত বিদায়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের উৎসব পরিচালনা কমিটির সদস্য মিসু সাহা নিক্কন বলেন, 'স্বর্গীয় ভবানী চরণ সাহার প্রতিষ্ঠিত মন্দিরে পাঁচ দিনব্যাপী (২৬-৩০ এপ্রিল) ৪০ প্রহর মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এ বছর শতবর্ষ উপলক্ষে আমাদের উৎসবের নানা আয়োজন করা হয়েছে।'

শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ বাবাজী বলেন, 'ঐতিহ্যবাহী এ মন্দির শত বছর আগে স্বর্গীয় ভবানী সাহা প্রতিষ্ঠিত করেন। দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় উক্ত মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও সাম্প্রদায়িকতা, বর্ণ বিভেদ, হিংসা-দ্বেষ ভুলে হরিনাম প্রচার ও বিশ্ব মঙ্গলার্থে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।'

এটি রামগতি দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ মহানামযজ্ঞানুষ্ঠান। বৃহত্তর রামগতির ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাণী সাহা, ভবানী সাহা ও কামেশ্বরী সাহা। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে বাণী ভবানী কামদা মঠ অন্যতম।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement