পটুয়াখালীর দশমিনায় ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত পৌণে ৯টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইমরান হাওলাদার (৩৫) একই ইউনিয়নের পার্শ্ববর্তী গছানী গ্রামের বাসিন্দা।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম ডেইলি অবজারভারকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় কালভার্টের ওপর অভিযান পরিচালনাকালে ইমরানকে আটক করে। সে সময় স্থানীয়দের উপস্থিতিতে তাকে তল্লাশি করে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি বলেন, 'আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।'
এসটি/এমএ