কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউসুফপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার বিকেলে টুটুল সরদার ও মহির উদ্দিন সরদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে টুটুল সরদার (৪৫), আজিজুর রহমান, সোহাগীসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআই/এসআর