ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোরেলগঞ্জের প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী ওহিদুলের স্বপ্ন প্রকৌশলী হওয়া
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:৩১ পিএম
X

শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বাম হাতের ওপর নির্ভর করে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মাদ্রাসা ছাত্র ওহিদুল ইসলাম। শরীরের কোনো অঙ্গই ঠিকমতো কাজ করে না ছেলেটির। তবুও সকল প্রতিবন্ধকতাকে জয় করে বড় হয়ে একজন প্রকৌশলী হতে চায় সে।

বাড়তি সময়ের প্রাপ্যতা থাকলেও তা না নিয়েই অন্যান্য স্বাভাবিক শিক্ষার্থীদের মতো নির্দিষ্ট সময়েই নিয়মিত পরীক্ষার খাতা জমা দিচ্ছে ওহিদুল। ঘটনাটি মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের। মেধাবী ওহিদুলের ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়া।

সরজমিনে পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, এবারের এসএসসি পরীক্ষার মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের একাডেমিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বাম হাতে লিখে পরীক্ষা দিচ্ছে উপজেলার লেহাজ উদ্দিন দাখিল মাদ্রাসার ১৮ বছর বয়সী ছাত্র ওহিদুল। সে অন্যান্য সুস্থ ও স্বাভাবিক পরীক্ষার্থীর মতোই বাম হাতে লিখে যাচ্ছে। প্রতিটি পরীক্ষায় অংশ নিতে মায়ের সঙ্গে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ওহিদুলকে।

উক্ত কেন্দ্রের সচিব অধ্যক্ষ রুহুল আমিনের সঙ্গে কথা বলে জানা গেছে, অতিরিক্ত সময় পাওয়ার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করেনি মাদ্রাসা কর্তৃপক্ষ। ফলে সে অতিরিক্ত সময় না নিয়েই অন্যান্য শিক্ষার্থীর মতো স্বাভাবিকভাবে পরীক্ষা দিচ্ছে।

ওহিদুলের মা তাসলিমা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, তাদের একমাত্র সন্তান ওহিদুল জন্ম থেকেই প্রতিবন্ধী। ছেলের স্বপ্ন পূরণে তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তাকে যেন অতিরিক্ত সময় দেওয়া হয়, সেই দাবিও জানান তিনি।

পরীক্ষা শুরুর আগে ওহিদুলের সঙ্গে কথা হলে সে বলে, জন্ম থেকেই বাম হাত দিয়ে লিখে সব কাজ করছে সে। বাম হাত দিয়েই সে সকল কাজ করতে পারে। এবার এসএসসি পরীক্ষাও সে বাম হাত দিয়েই দিচ্ছে এবং এখন পর্যন্ত পরীক্ষাগুলো ভালোই হয়েছে। অতিরিক্ত সময় পাওয়ার অধিকার ফিরে পেতে চায় সে। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে প্রমাণ করতে চায় যে প্রতিবন্ধকতা কোনো বাধা নয়।

ইকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝