ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২:৪০ পিএম
X

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম নিশাদ ইসলাম (২০)। তিনি সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।

এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) সকালে সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করেন। তিনি প্রতিমন্ত্রীর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার একটি ফটোকার্ড পোস্ট করে তাতে আপত্তিকর মন্তব্য যুক্ত করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

পোস্টটি ভাইরাল হওয়ার পর তিনি তা মুছে ফেলেন বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে।

দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীর শাস্তি দাবি করছি।

এদিকে, আটক যুবকের একাধিক ফেসবুক আইডি থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝