ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৪৮ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৫০ এএম
X
Advertisement

আবারও উৎপাদনে ফিরল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট।

শুক্রবার বিকাল ৩টার দিকে পরীক্ষামূলক উৎপাদনে যায় ইউনিটটি। বর্তমানে ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার মাধ্যমে কেন্দ্রটি পুরোপুরি শাটডাউন হয়ে যায়।

জানা গেছে, বড়পুকুরিয়া খনির উৎপাদিত কয়লা দিয়ে পরিচালিত হয়ে আসছে ৫২৫ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রটি। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের উৎপাদন সক্ষমতা ২৭৫ মেগাওয়াট। দ্বিতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে এবং এর কিছুদিন পর তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়। নানা সমস্যায় খুঁড়িয়ে চলছিল কেন্দ্রের ১ নম্বর ইউনিটটিও।

বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ২ মিনিটে বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর কিছুক্ষণ পরই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ৪৮ ঘণ্টা পর শুক্রবার সকালে মেরামত কাজ শেষ হয়। দুপুরের পর থেকে ইউনিটটি স্বল্প পরিমাণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, প্রথম ইউনিটে কয়লার সঙ্গে পাথর আসার কারণে গত ২২ এপ্রিল রাত ১০টায় ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রের প্রথম ইউনিট পুনরায় উৎপাদনে আসায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন বা লোডশেডিংয়ের সম্ভাবনা অনেকাংশে কমে আসবে।

এএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement