ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভোলায় ২,৮৫০ লিটার জ্বালানি তেল ও ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ পিএম
X

ভোলার দৌলতখান উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দৌলতখান উপজেলার বিউটি রোড-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার ছয়টি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ লিটার জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল ও অকটেন) এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়।

জব্দ করা জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রির প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ভেজাল ভোজ্য তেল ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝