ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি: ফুলবাড়ীতে ফিলিং স্টেশনকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৩০ পিএম
X

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির অভিযোগে ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফুয়েল কার্ডধারীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। অভিযানে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির সত্যতা পাওয়া গেলে ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, ট্যাগ অফিসার মিসবাহ আহমেদ এবং পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশনগুলোতে শুধুমাত্র ফুয়েল কার্ডধারীদের কাছে তেল বিক্রির নির্দেশনা রয়েছে। কিন্তু ইসলাম ফিলিং স্টেশন সেই নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রি করছিল। অভিযোগের তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি তেল বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝