ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবতীর আত্মহত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ২:২৫ পিএম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আসমত আরা (১৮) নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/০২ ব্লকে এ ঘটনা ঘটে।

মৃত আসমত আরার পিতার নাম আব্দুর রহমান। 

ক্যাম্পের রোহিঙ্গা ব্লক মাঝি জুবায়ের হোসেন বলেন, 'আসমত আরা মায়ের সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ বসতঘরে গলায় ফাঁস দেন। ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।'

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, 'খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।'

এফএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝