ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
উখিয়ায় বনাঞ্চলে বালু-মাটি খেকোদের দৌরাত্ম্য, অভিযানে ৩ লাখ টাকা জরিমানা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩২ পিএম
X

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে বালু ও মাটি খেকো সিন্ডিকেটের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। অবৈধভাবে পাহাড় কাটা এবং খাল থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে একটি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক শাহিনুল ইসলাম জানান, উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় পরিচালিত অভিযানে বনভূমি কেটে পাহাড় ধ্বংস এবং ড্রেজারের মাধ্যমে খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সাইফুল ইসলাম ভূট্টো (৪২) নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও কোদাল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

প্রশাসন সূত্রে জানা গেছে, মোছারখোলা বিট অফিস থেকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিস্তীর্ণ বনভূমি কেটে ফেলার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে বন বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী এবং ভূমি অফিসের কর্মকর্তারা অংশ নেন। স্থানীয় বাসিন্দারাও এ সময় উপস্থিত ছিলেন।

ইউএনও রিফাত আসমা বলেন, ‘পাহাড় ও বনভূমি ধ্বংসকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উখিয়ার কোথাও অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলন চললে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে।’

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝