ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফকিরহাটে পরীক্ষা কক্ষে মোবাইল পাওয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:১২ পিএম
X

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা কক্ষে এনড্রয়েড মোবাইল পাওয়ায় এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। লুকিয়ে পরীক্ষার কক্ষে মোবাইল নিয়ে নকল করার অপরাধে এই বহিস্কার করা হয়।

বৃহস্পতিবার (২৩ এলি) দুপুরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এই বহিষ্কারাদেশ দেন ওই কেন্দ্রের এক কক্ষ পরিদর্শক।

জানা গেছে, পরীক্ষা কেন্দ্র দ্বিতীয় তলার একটি কক্ষে ওই ছাত্রী মাথা নিচু করে কিছু একটা দেখে পরীক্ষার খাতায় লিখছিলেন। এসময় সন্দেহ হলে ওই ছাত্রীকে একজন শিক্ষিকা তল্লাসী করে একটি এনড্রয়েড মোবাইল পায়। খাতায় লেখা উত্তরপত্রের সাথে মোবাইলে থাকা স্ক্রীনসর্ট দেওয়া বইয়ের উত্তরপত্রের সাথে হুবাহু মিল পাওয়া যায়। এসময় ওই ছাত্রীর বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। এরপর শিক্ষার্থীকে বহিস্কার করা হয়। ওই শিক্ষার্থী উপজেলার শিরিণহক পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, ‘‘নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। কোন অসদুপায় অবলম্বন করলে বহিস্কার করা ছাড়া বিকল্প কোন কিছু ভাবার সুযোগ নেই।’’

এএটি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝