ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বর্ষায় জলাবদ্ধতা ও ডেঙ্গু মোকাবেলায় ক্র্যাশ প্রোগ্রামে নামছে ডিএনসিসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম
X

আসন্ন বর্ষা মৌসুমে নগরীর সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে আগেভাগেই বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সম্ভাব্য জলাবদ্ধতার স্থান চিহ্নিত করে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে বর্ষা মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান পরিচালনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে গুলশান নগর ভবনে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত জানানো হয়।

সভা শেষে ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকার এয়ারপোর্ট রোড, মিরপুরসহ যেসব স্থানে বৃষ্টি হলে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে, সেসব এলাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য ড্রেন ও খালের পানিপ্রবাহ সচল রাখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডিএনসিসির প্রধান প্রকৌশলী ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন বর্ষায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ প্রচারাভিযান পরিচালনার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে মশার উৎপত্তিস্থল ধ্বংসের চলমান কার্যক্রম আরও জোরদার করার জন্য ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দ্রুত কোরবানির বর্জ্য অপসারণের বিষয়েও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ লক্ষ্যে ডিএনসিসির ১০টি জোনে পৃথক ১০টি মনিটরিং টিম গঠন করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বর্ষা মৌসুমে ঢাকা শহরে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপযুক্ত স্থান নির্বাচন করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় ডিএনসিসির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝