ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:০১ পিএম আপডেট: ২৩.০৪.২০২৬ ৬:০৯ পিএম
X

দিনাজপুরের ঘোড়াঘাটে পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খুলনার পাইকগাছার বেতবুনিয়া গ্রামের মরহুম শহিদুল ইসলাম সানার ছেলে শরিফুল সানা (৪৩) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার ভাই, একই উপজেলার জিলেজ পাইকগাছা গ্রামের মো. হানিফ মোড়ল (৫০) গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা দুজনেই ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন। ব্যবসায়িক কাজ (তরমুজ বিক্রি) শেষে দিনাজপুর থেকে ফেরার পথে দিনাজপুর ও বগুড়ার সংযোগস্থল বিরামপুর এলাকায় পৌঁছালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা মেট্রো-ট ২২-২৮৯৭ নম্বরের একটি আলুবোঝাই ট্রাক এবং যশোর-ট ১১-২৮৫৮ নম্বরের একটি ভুষিবোঝাই ট্রাক বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শরিফুল সানার মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝