ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৫১ পিএম আপডেট: ২৩.০৪.২০২৬ ৫:৫২ পিএম
X

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমজান আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সমজান আলী ওই এলাকার মৃত শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সমজান আলী তাঁর স্ত্রী জয়গন বেগমকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের লিচুবাগানে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সমজান আলী মারা যান।

এ ঘটনায় আহত জয়গন বেগম বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মিনহাজুল ইসলাম মিলন জানান, “জয়গন বেগম আশঙ্কামুক্ত রয়েছেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম।

এমএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝