ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজাদপুরে করতোয়া নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:৪০ পিএম
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদীর পাশে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর ফলে যানজট কিছুটা নিরসন হয়েছে।

জানা গেছে, শাহজাদপুর পৌর সদরে অবস্থিত করতোয়া নদীর সঙ্গে রয়েছে থানার ঘাট ব্রিজ। ব্রিজের দুপাশ প্রভাবশালীরা দখল করে রাখার কারণে সব সময় দীর্ঘ যানজট লেগেই থাকত। এর ফলে সাধারণ মানুষ এবং কলেজ-স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের চলাচলে সমস্যা দেখা দিত। প্রায়ই ঘটত দুর্ঘটনা।

জনগণের দাবি ছিল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। সেই দাবির কথা বিবেচনা করে গত দুই দিন ধরে শাহজাদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন জানান, থানার ঘাট ব্রিজের পাশে সব সময় যানজট লেগেই থাকত। মূলত যানজট নিরসনই ছিল মূল উদ্দেশ্য। এ জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা বরাদ্দ পেলে এখানে সিএনজি স্ট্যান্ড করার চিন্তাভাবনা করছি।

ইউপি সদস্য শাহাদৎ হোসেন জানান, এখানে অবৈধ স্থাপনা থাকায় এই মোড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটত। এটি একটি ভালো কাজ হয়েছে। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। এখন অনেকটাই যানজট নিরসন হবে।

এদিকে শত শত মানুষ এই ভালো কাজের প্রশংসা জানিয়েছেন।

এসবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝