ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাটমোহরে আটক ৫ মাটি খেকো জেল হাজতে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৪৯ পিএম
X

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ ভাবে ফসলি জমি কেটে ইট ভাটাসহ অন্যান্য স্থানে মাটি বিক্রির সাথে জড়িত একটি চক্রের পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে ও সন্ধ্যায় পৃথক অভিযান চালিয়ে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খরাশ বিল এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সে সময় এস্কেভেটর মেশিনের পাঁচটি ব্যাটারিসহ মাটি কাটা এবং যানবাহনের সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের মোতাহার মোল্লা (৪২), পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার অরণখোলা এলাকার মিতারুল ইসলাম (৩২), একই উপজেলার সরাইকাদি গ্রামের রায়হান আলী (২৭), মথুরাপুর ইউনিয়নের বৃ-গুয়াখড়া এলাকার ছেলে মাসুদ রানা (৩৩) এবং সোনাহারপাড়া গ্রামের মহরম আলী (৩৬)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, 'দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ ভাবে তিন ফসলী জমির মাটি কেটে ইট ভাটাসহ অন্যান্য স্থানে বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খরাশ এলাকায় অভিযান চালিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে তিন ব্যক্তিকে আটক করা হয়। সে সময় এস্কেভেটরের পাঁচটি ব্যাটারি জব্দ করা হয়েছে।'

তিনি বলেন, 'অপর অভিযানে দু'জনকে আটক করা হয়। সে সময় অবৈধ মাটি খনন কাজে ব্যবহৃত গিয়ার লিভার, ট্রলি স্টিয়ারিং এবং শ্যালো মেশিনের হ্যান্ডেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বৃহস্পতিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।'

এদিকে উপজেলার অন্তত ১৫টি পয়েন্টে স্থানীয় রাজনৈতিক নেতাদের ইন্ধনে রাতের আঁধারে ফসলী জমির মাটি অবৈধ ভাবে কেটে বিক্রি করা হচ্ছে। হান্ডিয়াল ফাঁড়ির সামনে আব্দুস সাত্তার, হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি, সবুজ তলায় সাইদ গং, বেজ পাটিয়াতায় রাজু গং, বৃ-রায়নগরে আলাউদ্দিন গং, টিবাপাড়ায় হাবিল উদ্দিন, ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মোতাহার মেম্বারের বাড়ির পাশে অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটছেন রুবেল হোসেন।

গফুরাবাদ রেল স্টেশনের পাশে মো. উজ্জল হোসেন, মুলগ্রাম ইউনিয়নের রেলবাজার ব্রাক অফিসের পাশে দাতিয়া ব্রিজের সংলগ্ন অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটছেন মো. রেজাউল। আটলংকা উত্তরপাড়া কমিরগাড়ী বিলে মো. সাইদুল ইমলাম মাটি কেটে বিক্রি করছেন।

ছাইকোলা ইউনিয়নের কাটেংগা বাওনবাজার কবরস্থান সংলগ্ন জায়গা এবং সরদারপাড়া মন্টুর বাড়ির পেছনে অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটছেন মো. নুরুজ্জামান ও শাহিন। আটলংকার উত্তরপাড়া কমিরগাড়ি বিলে মো. সাইদুল অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কাটছেন। হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি মাঠে জিয়া মুন্সি ভেকু দিয়ে মাটি কাটছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সকল মাটি খেকোদের পেছনে ইন্ধন দিচ্ছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতারা। তারা বিভিন্ন অফিস, ব্যক্তিকে ম্যানেজ করে এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে।

আরআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝