ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:২৮ এএম আপডেট: ২৩.০৪.২০২৬ ১০:৩১ এএম
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে, হিলি চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান বলেন, 'পশ্চিমবঙ্গ বিধান সভা নির্বাচনের কারণে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ বন্ধ রয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকেও ভারতে কোনো পণ্য রপ্তানি করা হচ্ছে না।'

তিনি বলেন, 'সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবারও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে পুনরায় হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু হবে।

এমআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝