Monday | 8 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 8 June 2026 | Epaper
BREAKING: এমপি আনার হত্যা মামলায় আসামি শিমুল ভূঁইয়ার জামিন      দেশের ৮ জেলায় বজ্রঝড় ও বৃষ্টির পূর্বাভাস      সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ      এনসিটিবি ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান      পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      সিটি করপোরেশন প্রশাসকের বিদেশ সফরের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী      এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা      

মাদারীপুরে জমি দখলে নিতে শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ৩৮)

মাদারীপুর সদর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোসা. হাওয়া বেগম বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, অভিযোগটি তদন্তের জন্য এসআই মো. সানাউল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ১০৭ নং পানিছত্র মৌজার বিআরএস ৪৯৭ নং খতিয়ানভুক্ত ৬১২ নং দাগ ও এসএ ৩৩৭ নং দাগের ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে শরিফুল রহমান ওরফে রিপন মাতব্বর, আজম মাতুব্বর, জসিম মাতুব্বর ও নিসার উদ্দিন মাতুব্বরের সঙ্গে। ভুক্তভোগীর দাবি, বিবাদীরা দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। 
অভিযোগে বলা হয়, গত ১২ এপ্রিল সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে গিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তারা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী হাওয়া বেগম বলেন, “আমাদের সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা চলছে। আমরা বাধা দিলে আমাদের জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” 

তিনি আরও জানান, গত ১৬ এপ্রিল অভিযুক্তরা আবারও এসে হুমকি দেয় এবং যেকোনো সময় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখল নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা পূর্ব থেকেই জমি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল এবং জমি ছেড়ে না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দিচ্ছে।

তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ভুক্তভোগী হাওয়া বেগম একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

এএইচএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close