ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হোমনায় দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:২৭ পিএম
X
Advertisement

মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করে বিরক্তিকর আচরণ করার অপরাধে হোমনায় দুই মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নিলখী গ্রামের হৃদয় (২২) ও সোহেল (২৫)। 

বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের তাদেরকে এ সাজা দেন।

জানা গেছে, সাজা প্রাপ্তরা মাদক সেবন করে রাস্তাঘাটে মাতলামি ও উশৃংখল আচরণ করতো। এতে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা ধরে তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করে এবং বিরক্তিকর আচরণ করার অপরাধে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

কেএইচ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement