ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৫৭ পিএম আপডেট: ২২.০৪.২০২৬ ৫:৫৮ পিএম
X

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।

তিনি বলেন, আমরা সবাই মিলে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখজনকভাবে সেই অন্তর্বর্তী সরকারের সময় শিশুদের জন্য হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইউনিসেফ আমাদের অনেক সহায়তা করেছে। তারা হামের টিকা দ্রুততার সঙ্গে পাঠিয়েছে। ফলে আমরা এসব টিকা পেয়েছি। প্রায় দুই কোটি শিশুকে এই হামের টিকা প্রদান করা হবে।

তিনি বলেন, পরীক্ষার জন্য যে কিট রয়েছে, তার স্বল্পতা আছে—এটি সঠিক। এ বিষয়েও সরকার কাজ করছে। এর মধ্যে অনেক কিট এসে পৌঁছেছে। খুব সম্ভবত একটি কিট দিয়ে তিন শিশুর পরীক্ষা করা সম্ভব। কিছু কিট বর্তমানে ঢাকার কাস্টমস ও বিমানবন্দরে রয়েছে। সেগুলো দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, ইনশাল্লাহ।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝