Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

পঞ্চগড় সীমান্ত থেকে ২ তরুণকে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১০৮)

সীমান্তে ঘুরতে যাওয়া ও ছবি তুলতে গিয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ইন্দ্র (১৪) ও উদয় (১৪) নামে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)।

বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায় ইন্দ্র ও উদয়। একপর্যায়ে তারা সীমান্তের মূল পিলার অতিক্রম করে ভারতীয় অংশের প্রায় ১৫০ গজ ভেতরে মীরগঞ্জ নামক এলাকায় প্রবেশ করলে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

বিএসএফের হাতে আটক ওই দুই কিশোর হলো পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বাসিন্দা শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয়।

গরিনাবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সীমান্তের কালুপাথা গ্রামে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছিল। পরে দুজন সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে মোবাইলে ছবি তুলছিল। এ সময় বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসআই/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close