ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙামাটিতে ধর্মশিং চাকমার হত্যাকারীদের শাস্তির দাবি ইউপিডিএফের
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম
X

রাঙামাটিতে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মশিং চাকমার হত্যাকারী সশস্ত্র সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম।

বুধবার দুপুরে সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের ধর্মঘর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান গণতান্ত্রিক যুব ফোরামের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য থুইনুমং মারমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা কমিটির সভাপতি চয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য রিপনা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিনিশা চাকমা এবং নিহত ধর্মশিং চাকমার স্ত্রী রুনা চাকমাসহ তাদের দুই শিশু সন্তান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধর্মশিং চাকমাকে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সন্ত্রাসীরা হত্যা করেছে। তারা অভিযোগ করেন, সন্তু লারমা পাহাড়ে অধিকার আদায়ের আন্দোলনে জড়িতদের একে একে হত্যা করছেন। এমন হত্যাকাণ্ড পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তুলছে। দ্রুত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ভোরে রাঙামাটির কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ধর্মশিং চাকমা। এ হত্যাকাণ্ডের সঙ্গে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে আসছিল ইউপিডিএফ।

এসকে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝