ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কক্সবাজারে ইউপি সদস্যকে অপহরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:১৮ পিএম আপডেট: ২২.০৪.২০২৬ ৩:২১ পিএম
X

কক্সবাজারের রামুর ঈদগাঁও-ঈদগড় সড়কে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ইউপি সদস্যকে অপহরণ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় সঙ্গে থাকা গাড়ির চালক ও এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ও নগদ টাকা লুট করে তাদের মারধর শেষে ছেড়ে দেওয়া হয়।

বুধবার সকাল ৬টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. খুরশেদ আলম।

অপহৃত রুস্তম আলী (৪০) ঈদগড় ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি ঈদগড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে এসআই খুরশেদ আলম বলেন, সকালে ঈদগাঁও স্টেশন থেকে একটি জিপগাড়িতে করে চালক ও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে রুস্তম আলী বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্র দেখিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়িতে থাকা সবাইকে মারধর করে মোবাইল ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

“অস্ত্রের মুখে জিম্মি করে ইউপি সদস্য রুস্তম আলীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেলেও চালকসহ অপর ব্যক্তিকে ছেড়ে দেয়।”

পুলিশ ফাঁড়ির এই ইনচার্জ বলেন, “পরে দুর্বৃত্তদের ছেড়ে দেওয়া ভুক্তভোগী দুই ব্যক্তি এলাকায় ফিরে ঘটনাটি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে।”

ঘটনাটি কারা এবং কী কারণে সংঘটিত করেছে তা নিশ্চিত হয়ে জড়িতদের গ্রেপ্তার এবং অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান খুরশেদ আলম।

এসইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝