Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

চুনারুঘাটে কৃষকদের বিনামূল্যে ধানের বীজ-সার বিতরণ

প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:১৭ এএম   (ভিজিট : ৪১)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-১/ ২০২৬-২০২৭ মৌসুমে উফশী আউশ
ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি ভাবে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ধাপে ৫০০ জন কৃষকের হাতে আউশ ধানের বীজ ও সার তুলে দেয়া হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের পক্ষে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়াম্যান আলহাজ্ব সৈয়দ মো. লিয়াকত হাসান।

অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সজীব সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আবু জাফর মো. সায়েম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাবেক মেয়র মো. নাজিম উদ্দীন শামসু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. মীর সিরাজ আলী, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার, উপজেলা যুবদলের সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী, চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি মো. ফারুক উদ্দীন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার। কৃষকদের দোরগোঁড়ায় কৃষি সেবা ও প্রয়োজনীয় উপকরণ আরও সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে আউশ ধানের ফলন বাড়াতে এই বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। সঠিক সময়ে উন্নতমানের বীজ ও সার হাতে পাওয়ায় উপজেলার কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের ১০ হাজার কৃষক/চাষিকে উফশী আউশ সহায়তা দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার পাচ্ছেন।

জেএ/এমএ


সম্পর্কিত   বিষয়:  হবিগঞ্জ   চুনারুঘাট  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close